• হোম > ক্রিকেট | খেলা > দ্বিতীয় সেমিফাইনালে দুই দলের একাদশে যারা

দ্বিতীয় সেমিফাইনালে দুই দলের একাদশে যারা

  • বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২, ১৪:৩৩
  • ৫৩৫

 দ্বিতীয় সেমিফাইনালে দুই দলের একাদশে যারা

হাইভোল্টেজ লড়াইয়ের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি দুই সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ড আর ভারত।

অ্যাডিলেড ওভালে ফাইনালে ওঠার এই লড়াইয়ে টসভাগ্য ইংল্যান্ডের পক্ষে। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ দলপতি জস বাটলার। অর্থাৎ ভারত প্রথমে ব্যাট করবে।

আগের ম্যাচের একাদশে এক পরিবর্তন নিয়ে নেমেছে ভারত। ভাগ্য খুলেনি দীনেশ কার্তিকের। ইংল্যান্ডের বিপক্ষে ঋষভ পন্তকে দলে রাখল ভারত।

কী কারণে পন্তকে প্রথম একাদশে রাখা হয়েছে তার ব্যাখ্যাও দিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা।

বৃহস্পতিবার টসের পর রোহিত জানালেন, অ্যাডিলেড ওভালের মাঠের যে আকৃতি, সেখানে ভালো ব্যাট করতে পারবেন পন্ত। অ্যাডিলেড ওভালের ছোটো স্কোয়ার বাউন্ডারির দিকে নজর ভারতীয় দলের। ইংল্যান্ডের লেগস্পিনার আদিল রশিদের বিপক্ষে মাঝের ওভারগুলিতে ওই জায়গাটা ‘টার্গেট’ করতে পারবেন পন্ত। কারণ, ভারতের প্রথম ছয় ব্যাটারের মধ্যে একমাত্র পন্তই বাঁ-হাতে ব্যাট করেন।

ভারতীয় একাদশ

লোকেশ রাহুল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, রিশাভ পান্ত (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং।

ইংল্যান্ড একাদশ
জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), অ্যালেক্স হেলস, ফিল সল্ট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মঈন আলি, স্যাম কুরান, ক্রিস জর্ডান, ক্রিস ওকস, আদিল রশিদ।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/129705 ,   Print Date & Time: Thursday, 30 April 2026, 12:12:12 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group