• হোম > বিনোদন > ভুল চিকিৎসার শিকার সোহেল রানা সিঙ্গাপুর থেকে সুস্থ হয়ে ফিরলেন

ভুল চিকিৎসার শিকার সোহেল রানা সিঙ্গাপুর থেকে সুস্থ হয়ে ফিরলেন

  • শনিবার, ১২ নভেম্বর ২০২২, ১৫:৫৯
  • ৫০৪

 ভুল চিকিৎসার শিকার সোহেল রানা সিঙ্গাপুর থেকে সুস্থ হয়ে ফিরলেন

বরেণ্য অভিনেতা মাসুদ পারভেজ সোহেল রানা চোখের উন্নত চিকিৎসার জন্য গত ৩০ অক্টোবর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে গিয়েছিলেন। চিকিৎসা শেষে গতকাল সকালে দেশে ফিরেছেন তিনি। দেশে ফিরেই নিজের ফেসবুকে একটি ছবি প্রকাশ করে লেখেন, ‘চোখের জটিল অপারেশনের পর ভালো হয়ে দেশে ফিরে দারুণ লাগছে।

সোহেল রানার শারীরিক অবস্থা প্রসঙ্গে তাঁর ছেলে মাশরুর পারভেজ বলেন, ‘বাবা এখন সম্পূর্ণ ভালো আছেন। আবারও চিকিৎসার ফলোআপ করার জন্য মার্চে সিঙ্গাপুরে ডাক্তারের সঙ্গে দেখা করতে হবে।’
গত ২৫ অক্টোবর ঢাকার একটি হাসপাতালে সোহেল রানার চোখের সার্জারি হয়। এতে সুস্থতার বদলে জটিলতা দেখা দেয়। হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগ এনে একটি ভিডিও বার্তা দেন সোহেল রানার ছেলে। এর আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন সোহেল রানা। সেখান থেকে সুস্থ হয়ে আট মাস ভালোই ছিলেন তিনি। এর পরেই চোখের সমস্যা দেখা দেয় তাঁর।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/129777 ,   Print Date & Time: Monday, 25 May 2026, 12:05:53 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group