• হোম > বিনোদন > বিমানবন্দরে আটক শাহরুখ খান!

বিমানবন্দরে আটক শাহরুখ খান!

  • শনিবার, ১২ নভেম্বর ২০২২, ১৮:১২
  • ৫৭৯

 বিমানবন্দরে আটক শাহরুখ খান!

বলিউড সুপারস্টার শাহরুখ খান মুম্বাই বিমানবন্দরে আটক হয়েছেন। ব্যক্তিগত বিমানে দুবাই থেকে নিজ দেশ ভারতে ফেরার সময় দেশটির শুল্ক দপ্তর থেকে আটক করা হয় কিং খানকে। এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

সূত্রের দাবি, শাহরুখের কাছে ১৮ লাখ টাকার ঘড়ির খাপ ছিল। ৬ লাখ ৮৩ হাজার টাকা দেওয়ার পর ছাড়া হয় তাকে।

জানা গেছে, শারজায় বইমেলার উদ্বোধনে গিয়েছিলেন শাহরুখ। সেখান থেকেই শনিবার ফিরছিলেন। বিমানবন্দর সূত্রের খবর, নিয়ম মোতাবেক যা যা করতে হত, তার সবই করেন শাহরুখ। ফলে ছাড়া পেতে খুব দেরি হয়নি। এরপর বিমানবন্দর থেকে বেরিয়ে নিজের গাড়িতে উঠে পড়েন অভিনেতা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আটক হওয়ার ঘটনায় কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি শাহরুখের পক্ষ থেকে।

সংবাদ সংস্থা সূত্রে খবর, সংযুক্ত আরব আমির শাহির শারজা থেকে শনিবার মুম্বাই ফিরছিলেন শাহরুখ। তার কাছে বহুমূল্য ঘড়ির খাপ ছিল বলেই তাকে আটক করেন শুল্ক দফতরের আধিকারিকরা। এরপর শাহরুখকে ৬ লাখ ৮৩ হাজার টাকা দিতে হয়েছে বলে সূত্রের খবর। তবে শুল্ক দফতরের আধিকারিকদের সঙ্গে শাহরুখ সহযোগিতা করেছেন বলে জানা গিয়েছে। ব্যক্তিগত বিমানে করে দুবাই গিয়েছিলেন সুপারস্টার।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/129794 ,   Print Date & Time: Saturday, 21 March 2026, 04:43:08 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group