• হোম > আইন-অপরাধ | ঢাকা | বাংলাদেশ > রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৪৮

রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৪৮

  • মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২, ১১:২৯
  • ৬১১

 রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৪৮

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৪৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (১৪ নভেম্বর) সকাল ৬টা থেকে মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১১ হাজার ১৯৯ ইয়াবা, ১৭৫ গ্রাম হেরোইন, ৩১০ বোতল ফেনসিডিল, ১০ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ৩ গ্রাম আইস জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতদের নামে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা দায়ের করা হয়েছেও বলে জানান তিনি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/129846 ,   Print Date & Time: Tuesday, 21 July 2026, 08:05:26 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group