• হোম > চট্টগ্রাম | বাংলাদেশ > রাঙ্গামাটি জেলা পুলিশের দক্ষতা উন্নয়ন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয়

রাঙ্গামাটি জেলা পুলিশের দক্ষতা উন্নয়ন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয়

  • শনিবার, ১৯ নভেম্বর ২০২২, ১৯:৪৫
  • ৭৪৬

 রাঙ্গামাটি জেলা পুলিশের দক্ষতা উন্নয়ন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয়

অদ্য ১৯ নভেম্বর ২০২২ খ্রি. রাঙ্গামাটি পার্বত্য জেলার নিউ পুলিশ লাইন্স কনফারেন্স রুমে বাংলাদেশ পুলিশের সকল সদস্যের পদমর্যাদা ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচীর অংশহিসেবে রাঙ্গামাটি জেলা পুলিশের অস্টম ব্যাচের ০১ (এক) সপ্তাহ মেয়াদী দক্ষতা উন্নয়ন কোর্সের শুভ উদ্বোধন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মীর আবু তৌহিদ, বিপিএম (বার) মহোদয়।

এসময় পুলিশ সুপার মহোদয় বলেন, দক্ষতা উন্নয়ন কোর্সটি পুলিশ সদস্যদের পুলিশিং কার্যক্রমে কর্মদক্ষতা বৃদ্ধি ও আইন-শৃঙ্খলা রক্ষা এবং পুলিশিং কার্যক্রমের সহায়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এসময় রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/129913 ,   Print Date & Time: Tuesday, 9 June 2026, 02:40:54 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group