• হোম > আন্তর্জাতিক > ইউক্রেনে বিমানের ইঞ্জিন কারখানায় রাশিয়ার হামলা

ইউক্রেনে বিমানের ইঞ্জিন কারখানায় রাশিয়ার হামলা

  • মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২, ০৯:৪৩
  • ৬২৯

 ইউক্রেনে বিমানের ইঞ্জিন কারখানায় রাশিয়ার হামলা

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে রোববার এ তথ্য জানিয়েছে। এই কারখানায় তুরস্কের বাইরাকতার অ্যাটাক ড্রোনও উৎপাদন করা হতো। খবর আনাদোলুর।

এতে বলা হয়েছে, রাশিয়ার বিমান বাহিনী জাপোরিঝিয়া শহরের ইউক্রেনের বিমান ইঞ্জিন অ্যাসেম্বল কারখানার ওপর নিখুঁতভাবে বিমান হামলা চালিয়ে এটি ধ্বংস করে দিয়েছে।

এই কারখানা থেকে ইউক্রেনের সামরিক বাহিনীর জন্য জঙ্গিবিমান তৈরি করা হতো। এ হামলা কখন চালানো হয়েছে তা রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়নি।

তবে ওই কারখানার ওপর হামলাটি হয়েছে সম্ভবত শনিবার সকালের দিকে হয়েছে বলে ধারনা করা হয়।

বিামন হামলায় জাপোরিঝিয়া শহরের বিমান ইঞ্জিন অ্যাসেম্বল করার কারখানাসহ একটি গোলাবারুদের গুদাম ধ্বংস হয়ে গেছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/129992 ,   Print Date & Time: Monday, 18 May 2026, 05:17:41 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group