• হোম > বিনোদন > পরীমনির দুঃখ ভোলাতে যা করলেন রাজ

পরীমনির দুঃখ ভোলাতে যা করলেন রাজ

  • বুধবার, ২৩ নভেম্বর ২০২২, ১৫:৫১
  • ৫৪৯

 পরীমনির দুঃখ ভোলাতে যা করলেন রাজ

বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় মেতেছে সারাবিশ্ব। অন্যান্য দেশের মতো বাংলাদেশও পিছিয়ে নেই। বিশ্বকাপ ফুটবলের আসরে ব্রাজিল ও আর্জেন্টিনাসহ বিভিন্ন দলের সমর্থকরা জার্সি আর পতাকায় রাঙিয়ে তুলেছেন বাঙালিরা। এদিক থেকে পিছিয়ে নেই তারকারা।

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনি ও চিত্রনায়ক শরিফুল রাজ তাদের পছন্দের দল ও ফুটবল খেলার বিষয়ে নিজেদের ভাবনার কথা ভাগ করে নিয়েছেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে।

তারকা দম্পতি দুজন করেন দুই দলের সমর্থন। রাজ ব্রাজিল ও পরীমনি আর্জেন্টিনার সমর্থক। এক ছাদে বসবাস করে এ যেন চিরপ্রতিদ্বন্দ্বী!

মঙ্গলবার ‘সি গ্রুপে’ আর্জেন্টিনা দল নিজেদের প্রথম ম্যাচে মধ্যপ্রাচ্যের সৌদি আরবের সঙ্গে ২-১ গোলে হারে। মেসির দলের পরাজয়ে স্বাভাবিকভাবে মন খারাপ অভিনেত্রীর। তবে তার দুঃখ কমাতে চেষ্টা চালিয়েছেন স্বামী ও অভিনেতা রাজ।

মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে ফেসবুকে পরী এক স্ট্যাটাস দিয়েছেন, লিখেছেন— উনি ব্রাজিল সাপোর্টার, মানে ঘোর ব্রাজিল যাকে বলে। কিন্তু সে আজ আমার দুঃখ কমাতে আর্জেন্টিনা পরে ফেলছে। কেমনডা লাগে?


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/130004 ,   Print Date & Time: Tuesday, 16 June 2026, 07:32:13 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group