• হোম > আন্তর্জাতিক > আফগান বাহিনীর ‘বিনা উস্কানিতে’ গুলিতে পাকিস্তানে নিহত ৬

আফগান বাহিনীর ‘বিনা উস্কানিতে’ গুলিতে পাকিস্তানে নিহত ৬

  • সোমবার, ১২ ডিসেম্বর ২০২২, ০৯:৩৪
  • ৭১৩

 আফগান বাহিনীর ‘বিনা উস্কানিতে’ গুলিতে পাকিস্তানে নিহত ৬

চমন সীমান্তের কাছে আফগান বাহিনীর ‘বিনা উস্কানিতে’ গুলিতে পাকিস্তানের অন্তত ছয় বেসামরিক নাগরিক নিহত হয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনী এই দাবি করেছে। আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনার মধ্যে এ ঘটনা ঘটল।

পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং রোববার জানায়, ওই গুলিবর্ষণে ১৭ জন আহত হয়েছে। পাকিস্তান এই হতাহতের জন্য বেসামরিক লোকজনের ওপর আফগান বাহিনীর ভারী অস্ত্রের ‘বিনা উস্কানিতে ও নির্বিচার’ হামলাকে দায়ী করেছে।

দুই দেশের মধ্যে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার প্রাণঘাতী হামলা হয়েছে। চমন হলো দুই দেশের মধ্যকার প্রধান সীমান্ত বাণিজ্য ক্রসিং।

আফগানিস্তানে কান্দাহারের গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ জায়েদ এই সংঘর্ষের জন্য দৃশ্যত সীমান্তে আফগাস্তিানের অংশে নতুন চেকপোস্ট নির্মাণ নিয়ে পাকিস্তান ও তালেবান বাহিনীর মধ্যকার বিরোধকে দায়ী করেছেন।

কান্দার পুলিশের মুখপাত্র হাফিজ সাইদ বলেন, সংঘর্ষে এক আফগান সৈন্য নিহত এবং তিন বেসামরিক লোকসহ অন্য ১০ জন আহত হয়েছে।

পাকিস্তানের সেনাবাহিনী আফগান গুলির জবাব দেয়ার কথা জানালেও বিস্তারিত কিছু বলেনি। তারা বিষয়টি কাবুলে আফগান কর্তৃপক্ষের কাছে ন্যস্ত করেছে বলে জানিয়েছে।

কান্দাহারে আফগান কর্মকর্তা নূর আহমদ রয়টার্সকে বলেছেন, দু’পক্ষের মধ্যে কয়েক দফা বৈঠকের পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে পড়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/130197 ,   Print Date & Time: Tuesday, 26 May 2026, 04:42:06 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group