• হোম > বিনোদন > প্রথমবার ওয়েব সিরিজে অঙ্কুশ, সঙ্গে সন্দীপ্তা

প্রথমবার ওয়েব সিরিজে অঙ্কুশ, সঙ্গে সন্দীপ্তা

  • সোমবার, ১২ ডিসেম্বর ২০২২, ১০:২৫
  • ৫৯৯

 প্রথমবার ওয়েব সিরিজে অঙ্কুশ, সঙ্গে সন্দীপ্তা

এবার ওটিটিতে অভিষেক হতে যাচ্ছে অভিনেতা অংকুশের। বড় পর্দার বাইরে এবারই প্রথম ওয়েব সিরিজে নাম লেখাতে চলেছেন এই অভিনেতা। নতুন এই সিরিজের নাম ‘শিকারপুর’, পরিচালনায় নির্ঝর মিত্র।

রোমান্টিক থ্রিলার গল্পের এই সিরিজটি প্রযোজনা করছে জি ফাইভ। গল্পের কেষ্ট চরিত্রে দেখা যাবে অংকুশকে এবং তার নায়িকা চুমকি চরিত্রে থাকছেন সন্দীপ্তা সেন।

অঙ্কুশ বলেন, বেশ অনেকগুলো চিত্রনাট্য এসেছিল কিন্তু কিছুতেই মনের মতো পাচ্ছিলাম না। তার পর নির্ঝর এই গল্পটা শোনায়। আর না বলিনি। এমন একটা কেষ্টরই তো খোঁজ ছিল আমার।

নায়িকার কথায়, “না কেন বলব। নির্ঝরের এত পরিষ্কার মাথা। নতুন, কিন্তু কাজ করে আমি খুবই খুশি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/130216 ,   Print Date & Time: Monday, 19 October 2026, 04:33:46 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group