• হোম > বাংলাদেশ > রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩

  • সোমবার, ১২ ডিসেম্বর ২০২২, ১০:৫৯
  • ৬৩০

 রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩

রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)।

সোমবার (১২ ডিসেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৩১৫ পিস ইয়াবা, ৬ গ্রাম হেরোইন, ৭ কেজি ৭৬০ গ্রাম গাঁজা এবং ২৩০টি ইনজেকশন জব্দ করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৮টি মামলা দায়ের করা হয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/130220 ,   Print Date & Time: Sunday, 15 March 2026, 06:51:49 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group