• হোম > ঢাকা | বাংলাদেশ > রাজধানীতে ঘন কুয়াশা, শীত নামছে

রাজধানীতে ঘন কুয়াশা, শীত নামছে

  • বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২, ০৯:৪৫
  • ৭৮৯

রাজধানীতে ঘন কুয়াশা, শীত নামছে

হঠাৎ রাজধানীতে ঘন কুয়াশা বেড়েছে। কুয়াশার চাদরে কয়েক হাত দূরের দৃশ্য দেখা দুরূহ হয়ে পড়ে। সকাল ৯টায়ও সূর্যের দেখা মেলেনি। রাজধানীতে চলাচলকারী গাড়িগুলোকে পথ দেখায় হেডলাইট।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, ঢাকার আকাশে স্বাভাবিকভাবেই ধুলো ও ধোঁয়া বেশি। এজন্য কুয়াশাকে অনেক বেশি ঘন মনে হয়েছে। কিন্তু প্রকৃত ঘন কুয়াশা হলে গাছের পাতায় পানি পড়ে, স্যাঁতসেঁতে ভাব থাকে। কিন্তু এই কুয়াশা ঘন নয়। এতে সে রকম কিছু হয়নি।

মোহাম্মদপুরের বসিলার বুড়িগঙ্গা পাড় থেকে বৃহস্পতিবার সকাল ৯টায় ছবিটি তুলেছেন জাহিদুর রহমান

তিনি বলেন, কুয়াশা আরও দুদিন থাকতে পারে। এটি কেটে গেলে ঢাকায় শীত পড়বে। দেশের অন্যান্য এলাকায় শীতের তীব্রতা বাড়বে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী কয়েক দিনই শীতের দাপট বাড়তে থাকবে। সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। তবে নদী তীরবর্তী এলাকাগুলোতে কুয়াশা বেশি পড়তে পারে। ফলে এ সময়ে যানবাহনগুলোকে সাবধানে চলাচল করতে হবে।

ঘন কুয়াশা

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহিনুর ইসলাম বলেন, বাংলাদেশের আকাশ থেকে মেঘ সরে গেছে। ফলে শীতের বাতাস দ্রুত সারা দেশে আবার ছড়িয়ে পড়ছে।

এদিকে গত এক দিনে দেশের বেশির ভাগ এলাকার তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমেছে। ঢাকার তাপমাত্রা কমেছে ২ ডিগ্রি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/130251 ,   Print Date & Time: Monday, 6 April 2026, 04:18:54 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group