• হোম > বাংলাদেশ > চকরিয়ায় বন্যহাতির আক্রমণে যুবকের মৃত্যু

চকরিয়ায় বন্যহাতির আক্রমণে যুবকের মৃত্যু

  • সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২, ১৮:১২
  • ২৬৭৯

 চকরিয়ায় বন্যহাতির আক্রমণে যুবকের মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় বন্যহাতির আক্রমণে মো. সাইফুল ইসলাম (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের আবাসন এলাকায় হাতির আক্রমণের শিকার হন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোরে স্থানীয় লোকজন মহাসড়কের পাশে কক্সবাজার উত্তর বন বিভাগের নলবিলা বিটের পাহাড় সংলগ্ন খালি জমিতে এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে বন বিভাগের লোকজনকে খবর দেওয়া দেয়। বন বিভাগের লোকজন ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

মৃত সাইফুল ইসলাম কৈয়ারবিল ইউনিয়নের আবাসন এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে।

নলবিলা বনবিটের স্টেশন কর্মকর্তা অবনি কুমার রায় বলেন, হাতির আক্রমণে সাইফুল ইসলামের মৃত্যুর বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/130283 ,   Print Date & Time: Saturday, 4 July 2026, 06:59:20 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group