• হোম > বিনোদন > ‘পাঠান’ এর ট্রেলারেই ঝড়

‘পাঠান’ এর ট্রেলারেই ঝড়

  • বুধবার, ১১ জানুয়ারী ২০২৩, ১৪:৪৬
  • ৬৮৪

 ‘পাঠান’ এর ট্রেলারেই ঝড়

আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে নতুন সিনেমা ‘পাঠান’। এ সিনেমার মধ্য দিয়ে ৪ বছর পর পর্দায় ফিরতে চলেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। সিনেমাটির গান মুক্তির পর টা নিয়ে নানা সমালোচনা তৈরি হলেও সিনেমার ট্রেলারে যেন বাজিমাত করলেন এ নায়ক।

মঙ্গলবার সকাল ১১টায় মুক্তি পেয়েছে শাহরুখ খানের এই সিনেমার প্রথম ঝলক। আর শুরুতেই বাজিমাত করলেন এসআরকে। মাত্র দুই ঘণ্টায় এই ছবির ট্রেলারের ভিউ সংখ্যা ৩৬ লাখ পার করেছে।

অ্যাকশনে ভরপুর এই সিনেমায় শাহরুখ ছাড়াও লিড রোলে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম। পরিচালনা করেছেন ‘ওয়ার’ খ্যাত সিদ্ধার্থ আনন্দ। আড়াই মিনিটের এই ট্রেলার জুড়ে একের পর এক মারকাটারি অ্যাকশন এবং সংলাপ।

সন্ত্রাসবাদী জনের নিশানায় ভারত। ‘রেড ফ্ল্যাগ’ জারি হতেই দেশকে রক্ষা করতে ‘পাঠান’-এর শরণাপন্ন ডিম্পল কাপাডিয়া। ‘বনবাস’ কাটিয়ে পাঠান ফিরল নিজ মেজাজে। এতে গুপ্তচরের ভূমিকায় রয়েছেন শাহরুখ, যে দেশের জন্য জীবন দিতে পারে আবার নিতেও পারে।

‘দেশ তোমার জন্য কী করেছে সেটা একজন সেনাকর্মী ভাবে না, বরং সে দেশের জন্য কী করতে পারবে সেটাই তার একমাত্র লক্ষ্য’— শাহরুখের মুখে পাঠান ছবির এই সংলাপ ইতোমধ্যেই ভাইরাল।

উল্লেখ্য, সিনেমাটিতে ‘টাইগার’ চরিত্রে ক্যামিও করতে দেখা যাবে বলিউড ভাইজান সালমান খানকে। হিন্দি ছাড়াও তামিল, তেলেগু ভাষায় মুক্তি পাবে ‘পাঠান’। প্রযোজনা করেছে যশরাজ ফিল্মস।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/130431 ,   Print Date & Time: Monday, 16 March 2026, 11:47:26 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group