• হোম > জাতীয় | ঢাকা | বিশেষ নিউজ > তেজগাঁওয়ে সন্ত্রাসীদের গুলিতে আহত ভুবন চন্দ্র শীল মারা গেছেন

তেজগাঁওয়ে সন্ত্রাসীদের গুলিতে আহত ভুবন চন্দ্র শীল মারা গেছেন

  • সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:০২
  • ৫৪৩

---রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে গুলিবিদ্ধ মোটরসাইকেল আরোহী ভুবন চন্দ্র শীল মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর পপুলার হাসপাতালে আইসিইউ’তে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মারা যান।

গত সোমবার রাত ১০টার দিকে প্রাইভেটকার আরোহী এক শীর্ষ সন্ত্রাসীকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় একদল সন্ত্রাসী। সেই গুলি লাগে মোটরসাইকেল আরোহী ভুবন চন্দ্রের মাথায়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ওই রাতেই তাকে ধানমন্ডির পপুলার হাসপাতালে স্থানান্তর করা হয়।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/130572 ,   Print Date & Time: Tuesday, 17 March 2026, 04:57:55 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group