• হোম > বিশেষ নিউজ | রংপুর > রাণীশংকৈলে ২শ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি আটক

রাণীশংকৈলে ২শ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি আটক

  • বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৪:১০
  • ৫৫৯

ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি আটক
হুমায়ুন কবির,রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বুধবার ২৭ সেপ্টেম্বর রাতে একটি খড় বোঝাই ট্রাক থেকে ২০০ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে রাণীশংকৈল থানা পুলিশ। রাণীশংকৈল থানার ওসি গুলফামুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। এদিন উপজেলার রাতোর ইউনিয়নের রাঘবপুর স্কুলের পূর্বপাশে পাকা সড়কে ওই ফেন্সিডিলবাহী ট্রাকসহ ৩ মাদক কারবারিকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন, উপজেলার প্রয়াগপুর গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে এনামুল হক(২৫),দিনাজপুর কোতোয়ালি থানার সুইহারি গোপালবাগ এলাকার আব্দুল জলিলের ছেলে মো. রানা(২৮)ও বিরোল উপজেলার মুরাদপুর সাতভায়াপাড়া গ্রামের মইনুলের ছেলে মোস্তফা (৩৩)। থানায় জব্দকৃত ট্রাকটির নং ঢাকা মেট্রো-ড ১১-৬৯৮৮।

থানা সূত্রে জানা গেছে ঘটনার দিন বিকালে এসআই এরশাদের নেতৃত্বে মাদকবিরোধী অভিযানকারি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে আজ একটি মাদকের চালান চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিবে। এ তথ্য নিয়ে উপজেলার রাতোর রাঘবপুর স্কুলের পূর্বদিকে মোমিনের বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে ট্রাকে খড় বোঝাই করার সময় ট্রাক চালকসহ তিন জন মাদক কারবারিকে আটক করে পুলিশ। এ সময় ট্রাকের খড়ের ভিতর থেকে ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে জব্দ করা হয়। রাণীশংকৈল থানার ওসি জানান,২০০ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। আজ ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে তাদেরকে জেলা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/130653 ,   Print Date & Time: Saturday, 7 March 2026, 01:36:05 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group