• হোম > জাতীয় | বাংলাদেশ | ব্যবসা বাণিজ্য | রংপুর > দুই দিন বন্ধ হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি

দুই দিন বন্ধ হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি

  • বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৪:২০
  • ২২৫০

হিলি স্থলবন্দর
গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি প্রতিনিধি :
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বৃহস্পতিবার ও শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় দুই দিন দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশে মধ্য আমদানি রফতানি বন্ধ রয়েছে। তবে দুই দেশের পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে বাংলাহিলি সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশন সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত বলেন,পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজ বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ও শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় দুই দিন বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ৩০ সেপ্টেম্বর শনিবার থেকে দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি কার্যক্রম পূর্বের নিয়মে চালু হবে।

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট এর ওসি শেখ আশরাফুল জানান,ঈদে মিলাদুন্নবী উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/130655 ,   Print Date & Time: Wednesday, 12 August 2026, 07:49:19 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group