• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | রংপুর > রাণীশংকৈলে গলায় ফাঁস দিয়ে শিশুর মৃত্যু

রাণীশংকৈলে গলায় ফাঁস দিয়ে শিশুর মৃত্যু

  • রবিবার, ১ অক্টোবর ২০২৩, ০৯:১৮
  • ৪৬৪

রাণীশংকৈলে গলায় ফাঁস দিয়ে শিশুর মৃত্যু

 রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে গলায় ফাঁস দিয়ে হিরা মোহন(১১)বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত হিরা মোহন উপজেলার  চাপোড় পার্বতীপুর গ্রামের অনন্ত বর্মনের ছেলে।

 

পুলিশ ও পারিবারিক সুত্রে জানা গেছে, হিরা বেশ কিছু দিন ধরে শারিরীকভাবে অসুস্থতায় ভুগছিল। আমরা প্রতিদিনের মতো খেয়ে দেয়ে যে যার কাজে চলে যায়। সকলের অগোচরে নিজ শয়ন কক্ষে হিরা ঘরের শরের সাথে গামছা পেচিয়ে গলায় ফাঁস দেয়। দীর্ঘক্ষণ পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে তাঁর দাদা ললিত বর্মন হঠাৎ তার ঘরের নিকট গিয়ে দেখতে পেয়ে চিৎকার দেয়। সাথে সাথে পরিবারের লোকজন এসে গলার ফাঁস খুলে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।এ সময় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করলে পরিবারের লোক তাকে বাড়ি নিয়ে যায়। পরে থানা পুলিশকে খবর দিলে থানার এস আই সফিকুলসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

রাণীশংকৈল থানা ওসি গুলফামুল ইসলাম মন্ডল বলেন,লাশ পোস্টমর্টেমের জন্য জেলা মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর আসল রহস্য জানা যাবে। এ নিয়ে থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/130712 ,   Print Date & Time: Sunday, 7 June 2026, 11:58:05 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group