• হোম > বিশেষ নিউজ | রংপুর > হিলিতে বাজার মূল্যের চেয়ে কম দামে টিসিবি পণ্য পেয়ে খুশি নিন্মআয়ের মানুষেরা

হিলিতে বাজার মূল্যের চেয়ে কম দামে টিসিবি পণ্য পেয়ে খুশি নিন্মআয়ের মানুষেরা

  • রবিবার, ১ অক্টোবর ২০২৩, ১২:৩৬
  • ৫৭০

হিলিতে বাজার মূল্যের চেয়ে কম দামে টিসিবি পণ্য পেয়ে খুশি নিন্মআয়ের মানুষেরা

গোলাম মোস্তাফিজাার রহমান মিলন, হিলি প্রতিনিধি :

দিনাজপুরের হিলিতে ফ্যামেলি কার্ডের মাধ্যমে স্বল্প মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। বাজার মূল্যের চেয়ে কম দামে স্বল্প মূল্যে টিসিবির পণ্য পেয়ে খুশি নিন্ম আয়ের মানুষেরা।

রোববাব সকাল সাড়ে ১০ টায় হিলি চার মাথায় এলাকায় টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন হাকিমপুর পৌর মেয়র জামিল হোসেন চলন্ত।

এসময় টেগ অফিসার উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মাহেবুর রহমান,টিসিবির পণ্য বিক্রি ডিলার আলম হোসেন উপস্থিত ছিলেন।

হাকিমপুর উপজেলা নিবার্হী অফিসার অমিত রায় বলেন,এ উপজেলায় ১০ হাজার ৫ শ ৭১ জনকে ফ্যামেলি কার্ডের মাধ্যমে ৪৭০ টাকা ৫ কেজি চাল,২ কেজি মশুর ডাল ও ২ লিটার তেল দেয়া হচ্ছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/130722 ,   Print Date & Time: Saturday, 25 July 2026, 10:06:58 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group