• হোম > ঢাকা | বাংলাদেশ | বিশেষ নিউজ > সদরপুরে বিষাক্ত রাসায়নিক দিয়ে কলা পাকানোর অপরাধে এক ব্যবসায়ীকে জরিমানা

সদরপুরে বিষাক্ত রাসায়নিক দিয়ে কলা পাকানোর অপরাধে এক ব্যবসায়ীকে জরিমানা

  • রবিবার, ১ অক্টোবর ২০২৩, ১৭:৩০
  • ৬৬৬

সদরপুরে বিষাক্ত রাসায়নিক দিয়ে কলা পাকানোর অপরাধে এক ব্যবসায়ীকে জরিমানা।
সাজ্জাদ হোসেন সাজু, ফরিদপুর জেলা প্রতিনিধি-

ফরিদপুরের সদরপুরে একটি কলার আড়তে অভিযান চালিয়ে কেমিক্যাল দিয়ে কলা পাকানোর অপরাধে নুরুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে সদরপুর বাজারের একটি কলার আড়তে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্‌তার।এসময় উপজেলা কৃষি অফিসার, স্যানিটারি ইন্সপেক্টর ও পুলিশের সদস্যরা অভিযানে সহায়তা করে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/130733 ,   Print Date & Time: Wednesday, 30 September 2026, 02:12:53 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group