• হোম > আন্তর্জাতিক | বিশেষ নিউজ > মেক্সিকোয় গির্জার ছাদ ধসে নিহত ৭

মেক্সিকোয় গির্জার ছাদ ধসে নিহত ৭

  • সোমবার, ২ অক্টোবর ২০২৩, ০৯:১৬
  • ৫২৯

মেক্সিকোয় গির্জার ছাদ ধস। ছবি : এপি
মেক্সিকোর তামাউলিপাসে একটি গির্জার ছাদ ধসে অন্তত ৭ জন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপে আটকা পড়েছে কমপক্ষে ৩০ জন। আহত ১০ জনকে নেওয়া হয়েছে হাসপাতালে।

মেক্সিকোর স্থানীয় সংবাদমাধ্যমগুলো ও পুলিশ জানিয়েছে, রবিবার (১ অক্টোবর) বিকালে উপকূলীয় এলাকা সিউদাদ মাদেরোতে অবস্থিত সান্তা ক্রুজ গির্জার ছাদ ধসে পড়ে। তখন ভেতরে শিশুসহ কমপক্ষে ১০০ জন ছিলেন। ভেতরে এখনও শিশু আটকা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার কাজ চালাচ্ছে জরুরি বিভাগ।

সামাজিক মাধ্যমের কিছু ছবিতে দেখা গেছে, গির্জার আশপাশে অনেক লোকজনের ভিড়। কেউ কেউ ধ্বংসস্তূপে প্রিয়জনের সন্ধান চালাচ্ছে। ঘটনাস্থলে ভিড় কমাতে উৎসুক জনতার প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। কারণ, আটকে থাকাদের মধ্যে কেউ শব্দ করলে যেন স্পষ্ট শোনা যায়। সেজন্য সবাইকে নীরব থাকতে অনুরোধ জানানো হয়েছে।

কীভাবে ধসের ঘটনা ঘটেছে, তা এখনও জানা যায়নি। অতিরিক্ত লোকজন ও ভবনটির ভিত্তির দুর্বলতার কারণে এমনটা হতে পারে। সূত্র: বিবিসি


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/130741 ,   Print Date & Time: Friday, 8 May 2026, 03:03:29 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group