• হোম > আন্তর্জাতিক | বিশেষ নিউজ > এবার নেপালে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প, কাঁপল দিল্লিও

এবার নেপালে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প, কাঁপল দিল্লিও

  • মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩, ১৮:০০
  • ৫৫৫

নেপালে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প। ছবি : সংগ্রহীত
রিখটার স্কেলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে নেপাল। মঙ্গলবার (৩ অক্টোবর) স্থানীয় সময় বেলা ২টা ৫১ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পে কেঁপে উঠেছে হিমালয়ের পাদদেশের এই দেশটি। এর আগে, ২টা ২৫ মিনিটি ৪ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এই ভূমিকম্প অনুভূত হয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লিসহ উত্তর প্রদেশও। তবে উভয় দেশে ভূমিকম্পের ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও তথ্য পাওয়া যায়নি। খবর এনডিটিভি।

নেপালের জাতীয় ভূমিকম্প দপ্তর ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এক বিবৃতিতে জানিয়েছে, রিখটার স্কেলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের পাঁচ কিলোমিটার গভীরে।

আতঙ্কগ্রস্ত মানুষ আবাসিক ভবন ও অফিস-কার্যালয় থেকে বের হয়ে সড়কে আশ্রয় নেয়। এমন ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/130805 ,   Print Date & Time: Friday, 2 October 2026, 08:38:14 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group