• হোম > আওয়ামীলীগ | ঢাকা | বাংলাদেশ | বিশেষ নিউজ | রাজনীতি > চরভদ্রাসনে এমপি নিক্সন চৌধুরীর সাথে বিএনপি নেতার মো. ইয়াকুব আলীর যোগদান

চরভদ্রাসনে এমপি নিক্সন চৌধুরীর সাথে বিএনপি নেতার মো. ইয়াকুব আলীর যোগদান

  • বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩, ০৮:৫০
  • ৭৩২

মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। ছবি : দৈনিক যুবকণ্ঠ
সাজ্জাদ হোসেন সাজু, ফরিদপুর জেলা প্রতিনিধি-

ফরিদপুর-৪ আসনের এমপি ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের হাতে ফুলের তোড়া দিয়ে চরভদ্রাসন উপজেলার বিএনপি নেতাও উপজেলার গাজিরটেক ইউপি চেয়ারম্যান মো. ইয়াকুব আলী যোগদান করেছেন।

বুধবার (৪ অক্টোবর) বিকেল ৪টায় চরভদ্রাসন উপজেলার চর হাজিগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে চরভদ্রাসন উপজেলার বিএনপি নেতাও উপজেলার গাজিরটেক ইউপি চেয়ারম্যান মো. ইয়াকুব আলী যোগদান
উপলক্ষে বিশাল জনসভার আয়োজন করা হয়।
আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা খবির উদ্দিন মাস্টার এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিক্সন চৌধুরী।

এ সময় তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী জাফর উল্লাহকে উদ্দেশ করে বক্তব্য রাখেন। নিক্সন চৌধুরী বলেন, ‘চাচা (কাজী জাফর উল্লাহ) খেলা হবে, আসেন। চার বছরে মাঠে নেই, মাঠে আমি আছি খেলা হবে। আমি এলাকার বিদ্যুৎ, রাস্তাঘাট ব্যাপক উন্নয়ন করেছি। পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে নদীভাঙন রোধে কাজ করেছি। বিদ্যুৎ, নদীভাঙন রোধ, রাস্তাঘাট যে উন্নয়ন করেছি তাতেই খেলা হবে। করোনাকালে চাচা কোথায় ছিলেন? চাচা ১০ তারিখে ভাঙ্গায় প্রধানমন্ত্রীর বিশাল সমাবেশে খেলা হবে।’

নেতাকর্মীদের উদ্দেশে এ সংসদ সদস্য বলেন, ‘আপনারা ভাঙ্গায় আমার নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রীকে আমার জনপ্রিয়তা দেখাবো। আমি যে মার্কাই পাই আপনারা আছেন তো?’

সভাটি সঞ্চালনা করেন যুবলীগ নেতা শাজাহান মোল্লা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন, সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুল ইসলাম, চরভদ্রাসন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাউসার হোসেন মোল্লা, চরভদ্রাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ খান, ঝাউকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুজ্জামান বদু মৃধা, জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান সিকদার, আকোটরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসলাম বেপারী, সাবেক ঝাউকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন প্রমুখ।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/130851 ,   Print Date & Time: Wednesday, 4 February 2026, 07:02:03 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group