• হোম > ক্রিকেট | খেলা | বিশেষ নিউজ > দুর্দান্ত বোলিংয়ে আফগানিস্তানকে ১৫৬তেই আটকে দিল বাংলাদেশ

দুর্দান্ত বোলিংয়ে আফগানিস্তানকে ১৫৬তেই আটকে দিল বাংলাদেশ

  • শনিবার, ৭ অক্টোবর ২০২৩, ১৪:০৩
  • ৫২৫

ছবি : সংগৃহীত।
সংক্ষিপ্ত স্কোর: আফগানিস্তান ৩৭.২ ওভারে ১৫৬

মুজিবকে ফিরিয়ে মিরাজের তিন
পরপর তিন ওভারে তিন উইকেট হারাল আফগানিস্তান। বড় শট খেলার চেষ্টায় বোল্ড হয়ে ফিরে গেলেন মুজিব উর রহমান।

দারুণ বোলিং করা মেহেদী হাসান মিরাজকে ছক্কায় ওড়াতে চেয়েছিলেন মুজিব। কিন্তু বলের লাইনে যেতে পারেননি তিনি, এলোমেলো হয়ে যায় স্টাম্প।

৪ বলে ১ রান করেন মুজিব।

৩৭ ওভারে আফগানিস্তানের রান ৯ উইকেটে ১৫৬। ক্রিজে নাভিন উল হকের সঙ্গী ফাজালহাক ফারুকি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/130926 ,   Print Date & Time: Sunday, 4 October 2026, 11:28:50 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group