• হোম > ঢাকা | বাংলাদেশ > প্রেমের টানে মালয়েশিয়ান থেকে কিশোরগঞ্জে সুন্দরী তরুণী

প্রেমের টানে মালয়েশিয়ান থেকে কিশোরগঞ্জে সুন্দরী তরুণী

  • রবিবার, ৮ অক্টোবর ২০২৩, ১০:২৬
  • ৫৫১

ছবি : সংগৃহীত।
প্রেমের টানে নিজ জন্মভূমি মালয়েশিয়া থেকে কিশোরগঞ্জে ছুটে এসেছেন লায়লা মিয়া আব্দুল্লাহ (২১) নামে এক তরুণী। জেলার নিকলি উপজেলার দামপাড়া গোয়াইহাটি গ্রামের শাহজাহান মিয়ার ছেলে আদনান রকি জোবানকে (২৬) বিয়ে করেছেন তিনি। তাদের বিয়ে ও ঘুরে বেড়ানোর কিছু ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ পাওয়ার পর এলাকায় তোলপাড় শুরু হয়।

জোবান জানান, পাঁচ বছর আগে কর্মসংস্থানের জন্য মালয়েশিয়া পাড়ি জমান তিনি। সেখানে ফেসবুকের মাধ্যমে লায়লার সঙ্গে প্রথমে পরিচয় হয়। পরে ধীরে ধীরে তাদের মধ্যে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

লায়লা স্টুডেন্ট উল্লেখ করে জোবান বলেন, আমাদের সাত মাসের সম্পর্ক। লায়লার ইচ্ছা ছিল বাংলাদেশে এসে ধুমধাম করে আমাকে বিয়ে করবে। তার ইচ্ছাতেই গত ২৭ সেপ্টেম্বর লায়লা ও তার বোনকে বাংলাদেশে নিয়ে আসি। শুক্রবার (৬ অক্টোবর) তার বোনের উপস্থিতিতে পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়। ইতোমধ্যে লায়লার বোন মালয়েশিয়ায় চলে গিয়েছে। আগামী ২১ অক্টোবর আমরাও মালয়েশিয়া চলে যাব।

তাদের বিয়ের বিষয়ে সত্যতা নিশ্চিত করে দামপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, তাদের বিয়ের পর থেকে এলাকাবাসী বউ দেখার জন্য আদনানের বাড়িতে দলবেঁধে আসছে। বিষয়টি এলাকায় একটা চাঞ্চল্যের সৃষ্টি করেছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/130968 ,   Print Date & Time: Wednesday, 21 October 2026, 12:28:50 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group