• হোম > ঢাকা | বাংলাদেশ | বিশেষ নিউজ > কাকরাইলে এস এ পরিবহনে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

কাকরাইলে এস এ পরিবহনে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

  • সোমবার, ৯ অক্টোবর ২০২৩, ১১:০৬
  • ৪১১

ছবি : সংগৃহীত।
রাজধানীর কাকরাইলে এস এ পরিবহনের অফিসে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

আজ সোমবার সকাল ১০টা ১০ মিনিটে এসএ পরিবহনে আগুন লাগার খবর পাওয়া যায় বলে জানান ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা লিমা খানম। তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১০টা ১৫ মিনিটে পৌঁছে।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভসের এই কর্মকর্তা।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/131009 ,   Print Date & Time: Monday, 5 October 2026, 08:25:38 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group