• হোম > ঢাকা | বাংলাদেশ | বিশেষ নিউজ > ৩ ঘণ্টার চেষ্টায় উত্তরার আগুন নিয়ন্ত্রণে

৩ ঘণ্টার চেষ্টায় উত্তরার আগুন নিয়ন্ত্রণে

  • বুধবার, ১১ অক্টোবর ২০২৩, ০৯:২২
  • ৩৯২

ছবি : সংগৃহীত।
জধানীর উত্তরায় বহুতল ভবন সাইদ গ্র্যান্ড সেন্টারের আগুন সাড়ে তিন ঘণ্টায় নিয়ন্ত্রণে এসেছে। গতকাল মঙ্গলবার (১০ অক্টোবর) দিনগত রাত সোয়া ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। ৭ নম্বর সেক্টরের ওই ভবনের আগুন নিয়ন্ত্রণে অংশ নেয় ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়। তাদের তথ্য অনুযায়ী, ৭ নম্বর সেক্টরের ২৮ নম্বর সড়কের সাইদ গ্র্যান্ড সেন্টার নামে ১৩তলা বিশিষ্ট ভবনে আগুন লাগে। আগুনের কারণ বা হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিক জানা যায়নি।

পরে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে কর্তব্যরত মো. আনিসুর রহমান গণমাধ্যমকে জানান, রাত ৪টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবরও পাননি তারা।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/131115 ,   Print Date & Time: Thursday, 26 March 2026, 12:53:38 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group