• হোম > বরিশাল | বাংলাদেশ | বিশেষ নিউজ > রাঙাবালীতে অগ্নিকাণ্ডে! নিঃস্ব দোকানদারেরা!!

রাঙাবালীতে অগ্নিকাণ্ডে! নিঃস্ব দোকানদারেরা!!

  • বুধবার, ১১ অক্টোবর ২০২৩, ১৬:১২
  • ৬৪৪

ছবি : সংগৃহীত।
মোঃ ফিরোজ ফরাজী রাঙ্গাবালী (পটুয়াখালী) :

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার খালগোড়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার মধ্যরাতের এই অগ্নিকাণ্ডে ছোট-বড় ৭টি ব্যবসায়ী দোকান পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, রাত আনুমানিক দেড়টার দিকে আগ্নিকাণ্ড শুরু হয়। মুহূর্তে তা ছড়িয়ে যায়। পুড়ে ছাই হয়ে যায় ছোট-বড় মিলিয়ে ৭টি দোকান।

পরে স্থানীয় লোকজন ও ব্যবসায়ীদের সহযোগিতায় পাওয়ার পাম্প দিয়ে পানি নিক্ষেপ করে প্রায় একঘন্টা প্রচেষ্টার পর আগুণ নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ফোর্সসহ ঘটনাস্থলে গিয়েছি । ৭টি দোকানে আনুমানিক ক্ষতির পরিমাণ ২৫ লক্ষ টাকা। তবে কোথা থেকে কিভাবে আগুণের সূত্রপাত তা তদন্ত করে দেখা হচ্ছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/131152 ,   Print Date & Time: Thursday, 1 October 2026, 04:36:14 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group