• হোম > বরিশাল | বাংলাদেশ | বিশেষ নিউজ > ভোলায় ৪৭৫ পিচ ইয়াবাসহ দুই যুবক আটক

ভোলায় ৪৭৫ পিচ ইয়াবাসহ দুই যুবক আটক

  • শনিবার, ১৪ অক্টোবর ২০২৩, ০৯:২৩
  • ৬৬০

ভোলায় ইয়াবাসহ দুই যুবক আটক

কামরুজ্জামান শাহিন, ভোলা প্রতিনিধি:
ভোলায় ৪৭৫ পিচ ইয়াবাসহ জয় ভক্ত (২৯) ও জয় চন্দ্র শীল ওরফে অন্ত (২৩) নামের দুই যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৩ অক্টোবর ) দুপুর আড়াই টার দিকে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইলিশা ফেরি ঘাটের পল্টনের উপর থেকে তাদের আটক করা হয়।

আটককৃত জয় ভক্ত বরিশাল জেলার মেহেদীগঞ্জ উপজেলার চর হোগলা ১ নং ওয়ার্ডের মৃত হরে কৃষ্ণ ভক্তের ছেলে এবং জয় চন্দ্র শীল ওরফে অন্ত বরিশাল জেলার মেহেদীগঞ্জ উপজেলার সোনামুখী ২ নং ওয়ার্ডের সুভাষ চন্দ্র শীলের ছেলে। পুলিশ জানিয়েছেন তারা আন্ত:জেলা মাদক চোরাকারবারী দলের সক্রিয় সদস্য।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নিঃ গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর উপজেলার পূর্বইলিশা ইউনিয়নের ১নং ওয়াডের্র ইলিশা ফেরি ঘাটে অভিযান চালিয়ে পল্টন উপর থেকে ৪৭৫ পিচ ইয়াবাসহ জয় ভক্ত ও জয় চন্দ্র শীল ওরফে অন্ত নামের দুই যুবককে আটক করা হয়েছে।
তাদের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রক আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/131223 ,   Print Date & Time: Saturday, 14 February 2026, 03:20:41 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group