• হোম > বাংলাদেশ | রংপুর > গাইবান্ধায় শিশু হত্যা মামলার আসামি গণপিটুনিতে নিহত

গাইবান্ধায় শিশু হত্যা মামলার আসামি গণপিটুনিতে নিহত

  • রবিবার, ১৫ অক্টোবর ২০২৩, ০৯:৫১
  • ৫৬৭

শিশু হত্যা মামলার আসামি সিরিকুল ইসলাম।
এস,এম শাহাদৎ হোসাইন, গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায শিশু বায়েজিদ চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি সিরিকুল ইসলাম (৫০) গণপিটুনিতে নিহত হয়েছে।

গত ১৪ অক্টোবর শনিবার রাত ৮টার দিকে পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের ঘোড়াবান্ধা চৌরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে। নিহত সিরিকুল ইসলাম বালুখোলা গ্রামের মজিবর রহমানের ছেলে।

এলাকাবাসী বলেন, শনিবার রাত ৮টার দিকে উপজেলার মনোহরপুর ঘোড়াবান্ধা চৌরাস্তা মোরে মুকুলের হোটেলে শিশু বায়োজিত হত্যা মামলার অন্যতম আসামি সিরিকুল ইসলাম অবস্থান করছে। এমন খবরে শিশু বায়েজিদের বালুখোলা গ্রামের শত শত উত্তেজিত নারী-পুরুষ উপস্থিত হয়। উত্তেজিত জনতা হোটেল থেকে সিরিকুল ইসলামকে টেনে হেঁচড়ে বাইরে বের করে গণধোলাই দিতে থাকে। এতে ঘটনাস্থলেই তার মৃতু হয়।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) দিবাকর অধিকারী বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ সিরিকুল ইসলামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের গাইবান্ধা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, শিশু বায়োজিত হত্যা মামলার আসামি সিরিকুল ইসলাম জামিনে মুক্ত ছিলেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/131284 ,   Print Date & Time: Monday, 29 June 2026, 07:24:09 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group