• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | রংপুর > শারদীয় দুর্গাপুজা উপলক্ষে হিলিতে সনাতন ধর্মামম্বলীদের মাঝে সরকারি অনুদানের ডিও বিতরণ

শারদীয় দুর্গাপুজা উপলক্ষে হিলিতে সনাতন ধর্মামম্বলীদের মাঝে সরকারি অনুদানের ডিও বিতরণ

  • রবিবার, ১৫ অক্টোবর ২০২৩, ১৫:৩২
  • ৫৪৩

শারদীয় দুর্গাপুজা উপলক্ষে হিলিতে সনাতন ধর্মামম্বলীদের মাঝে সরকারি অনুদানের ডিও বিতরণ।
গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি প্রতিনিধি:
শারদীয় দুর্গাপুজা উপলক্ষে হিলিতে সনাতন ধর্মামম্বলীদের মাঝে সরকারি অনুদানের ডিও বিতরণ করা হয়েছে।

আজ রোববার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে ২১ টি মন্ডপ কমিটির সভাপতির হাতে এসব ডিও তুলে দেয়া হয়।

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান হারুন-উর- রশীদ হারুন,মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, উপজেলা পুজা উৎযাপন কমিটির সভাপতি সুমন মন্ডল, সাধারণ সম্পাদক সুপথ কুমার শীলসহ অনেকে উপস্থিত ছিলেন। শেষে ২১ টি মন্ডপ কমিটির সভাপতির হাতে সরকারি অনুদানের ৫০০ কেজি করে চালের ডিও লেটার তুলে দেয়া হয়।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/131306 ,   Print Date & Time: Monday, 16 March 2026, 01:56:31 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group