• হোম > বরিশাল | বাংলাদেশ > ভোলায় দুই কেজি গাঁজাসহ যুবক আটক

ভোলায় দুই কেজি গাঁজাসহ যুবক আটক

  • রবিবার, ১৫ অক্টোবর ২০২৩, ১৯:১৪
  • ৬৬৭

ভোলায় দুই কেজি গাঁজাসহ যুবক আটক
ভোলা প্রতিনিধি:
ভোলার ইলিশায় দুই কেজি গাঁজাসহ সৈয়দ মাসুম বিল্লাহ (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। রবিবার (১৫ অক্টোম্বর) দুপুর সাড়ে ৩ টার দিকে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইলিশা লক্ষীপুরগামী লঞ্চঘাটের পল্টন উপর থেকে তাকে আটক করা হয়।

আটককৃত সৈয়দ মাসুম বিল্লাহ কুমিল্লা জেলার কুমিল্লা পৌরসভার (কোতয়ালী থানার) উত্তর গাংচর ৫ নং ওয়ার্ডের সৈয়দ ফারুক আহমেদের ছেলে। সে আন্ত:জেলা মাদক চোরাকারবারী দলের একজন সক্রিয় সদস্য।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নিঃ গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করে বলেন, রবিবার দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর উপজেলার পূর্বইলিশা ইউনিয়নের ১নং ওয়াডের্র ইলিশা লক্ষীপুরগামী লঞ্চঘাটে অভিযান চালিয়ে পল্টন উপর থেকে দুই কেজি গাঁজাসহ সৈয়দ মাসুম বিল্লাহ নামের এক যুবককে আটক করা হয়েছে।

তাদের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রক আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/131322 ,   Print Date & Time: Thursday, 28 May 2026, 03:48:00 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group