• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | রংপুর > র‌্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে হিলিতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

র‌্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে হিলিতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

  • সোমবার, ১৬ অক্টোবর ২০২৩, ১৪:১০
  • ৪৯৪

---

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি প্রতিনিধি :

‘আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে র‌্যালি,আলোচনা সভার মধ্যে দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।

আজ সোমবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে হাকিমপুর (হিলি) সহকারী কমিশনার (ভূমি) লায়লা ইয়াসমিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন,হাকিমপুর উপজেলা ভাইস চেয়রম্যান শাহীনুর রেজা শাহিন,মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম,ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইচার্জ মিজানুর রহমান,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা এস এম রায়হান হোসেনসহ অনেকে।

এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/131352 ,   Print Date & Time: Monday, 16 March 2026, 10:05:51 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group