• হোম > বাংলাদেশ | রংপুর > ড্রেন থেকে তরুণীর মরদেহ উদ্ধার

ড্রেন থেকে তরুণীর মরদেহ উদ্ধার

  • সোমবার, ১৬ অক্টোবর ২০২৩, ১৪:৫৮
  • ৭১১

ছবি : সংগৃহীত।

দিনাজপুরের চিরিরবন্দরে আইরিন আক্তার আলো (২৩) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ অক্টোবর) সকালে নশরতপুর ইউনিয়নের রাণীরবন্দর এলাকার একটি ড্রেন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করেন। আইরিন আক্তার নশরতপুর ইউনিয়নের রাণীরবন্দর এলাকার মো. আলম হোসেনের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে রাণীরবন্দরের ওয়েসিস স্কুলের পেছনের ড্রেনের মধ্যে আইরিন আক্তারের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীরা। খবর পেয়ে চিরিরবন্দর থানা-পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে।

চিরিরবন্দর থানার ওসি মো. বজলুর রশিদ বলেন, প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। ময়নাতদন্ত শেষে হত্যার প্রকৃত ঘটনা বের করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/131358 ,   Print Date & Time: Monday, 16 March 2026, 03:28:09 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group