• হোম > খুলনা | বাংলাদেশ | বিশেষ নিউজ > নড়াইলে চেক জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নড়াইলে চেক জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

  • মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩, ১৭:৪০
  • ৬৪৯

---
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে::
নড়াইলে চেক জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বুধবার (১৭ অক্টোবর) সকালে চেক জালিয়াতির মামলায় দুই বছরের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি মোঃ সেলিম শাহীকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশ। আসামি মোঃ সেলিম শাহী নড়াইল জেলার লোহাগড়া থানার দোয়া মল্লিকপুর গ্রামের মৃত রুস্তম শেখ এর ছেলে।

নড়াইল জেলার লোহাগড়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিনের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ঢাকা জেলার তেজগাঁও থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। উক্ত আসামী দীর্ঘ আট বছর ধরে পালাতক ছিল। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন নির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/131403 ,   Print Date & Time: Wednesday, 14 October 2026, 02:35:51 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group