• হোম > জাতীয় | বিশেষ নিউজ > বার কাউন্সিলের নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বার কাউন্সিলের নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  • শনিবার, ২১ অক্টোবর ২০২৩, ১১:২৮
  • ৪৯২

---
বাংলাদেশ বার কাউন্সিলের ১৫ তলা বিশিষ্ট ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২১ অক্টোবর) সকাল ১১টায় ভবনটির উদ্বোধন করেন তিনি।

এর আগে, সকাল সাড়ে ৯টায় ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হন প্রধানমন্ত্রী। এ সময় অ্যাটর্নি জেনারেল ও বার কাউন্সিলের চেয়ারম্যান এএম আমিন উদ্দিন, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সৈয়দ রেজাউর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/131467 ,   Print Date & Time: Monday, 11 May 2026, 10:23:53 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group