• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | রংপুর > রাণীশংকৈলে দুই আলু ব্যবসায়ীকে এক লক্ষ টাকা জরিমানা

রাণীশংকৈলে দুই আলু ব্যবসায়ীকে এক লক্ষ টাকা জরিমানা

  • সোমবার, ২৩ অক্টোবর ২০২৩, ১০:৫৩
  • ৫৮৬

ছবি : সংগৃহীত।
হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও রাণীশংকৈল পৌর শহরে রোববার ২২ আগস্ট দুই আলু ব্যবসায়ীকে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু বিক্রি করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। রাণীশংকৈল পৌর শহরের শিবদিঘী বাজারে আলু ব্যবসায়ী আইনুল হক ও রফিকুল ইসলাম সরকারি নির্ধারিত দাম উপেক্ষা করে ৪৪ টাকা কেজিতে পাইকারি আলু বিক্রি করার অপরাধে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমান ভ্রাম্যমাণ আদালতের ভোক্তা অধিকার আইনে তাদেরকে এ জরিমানা করেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/131550 ,   Print Date & Time: Tuesday, 4 August 2026, 03:30:05 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group