• হোম > জাতীয় | বিশেষ নিউজ | রাজনীতি > আরামবাগে পুলিশের সঙ্গে জামায়াত কর্মীদের উত্তপ্ত বাক্য বিনিময়

আরামবাগে পুলিশের সঙ্গে জামায়াত কর্মীদের উত্তপ্ত বাক্য বিনিময়

  • শনিবার, ২৮ অক্টোবর ২০২৩, ০৯:১৪
  • ৬০১

ছবি : সংগৃহীত।
রাজধানীর আরামবাগে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনা ঘটেছে।

সকাল শাপলা চত্বরে জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশের বাধার মুখে পড়ে নেতাকর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায়।

শুক্রবার (২৭ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সভা শেষে সাংবাদিকদের জানানো হয়, রাজধানীতে জামায়াতকে মহাসমাবেশের অনুমতি দেওয়া হবে না।

এদিকে শাপলা চত্বরে জামায়াতে ইসলামীর মহাসমাবেশ ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে আইনশৃলা বাহিনী। বিপুলসংখ্যক র‌্যাব-পুলিশের অবস্থানের পাশাপাশি লোহার ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে এই এলাকা।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/131564 ,   Print Date & Time: Saturday, 9 May 2026, 01:57:51 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group