• হোম > ঢাকা | বাংলাদেশ | বিশেষ নিউজ > চরভদ্রাসনে পদ্মা নদী থেকে ৬০০০ মিটার কারেন্ট জাল জব্দ

চরভদ্রাসনে পদ্মা নদী থেকে ৬০০০ মিটার কারেন্ট জাল জব্দ

  • রবিবার, ২৯ অক্টোবর ২০২৩, ১০:২০
  • ৭০১

---
ফরিদপুর জেলা প্রতিনিধি-
মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যােগে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জালগুলো জনসম্মুখে পদ্মা নদীর তীরে পুড়িয়ে ফেলা হয়।

উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃমেহেদী মোর্শেদের নির্দেশে অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান। এছাড়া অভিযানে উপস্থিত ছিলেন ক্ষেত্র সহকারী শামিম আরিফিন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/131617 ,   Print Date & Time: Wednesday, 30 September 2026, 09:02:16 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group