• হোম > চট্টগ্রাম | বাংলাদেশ | বিশেষ নিউজ > ছেড়ে যায়নি দুরপাল্লার যানবাহন রামগঞ্জ বিএনপির ডাকা হরতালের কোন প্রভাব নেই

ছেড়ে যায়নি দুরপাল্লার যানবাহন রামগঞ্জ বিএনপির ডাকা হরতালের কোন প্রভাব নেই

  • রবিবার, ২৯ অক্টোবর ২০২৩, ১৭:৪৫
  • ৬০৮

---
মোঃ ছায়েদ হোসেন, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
সারাদেশে বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে রামগঞ্জে তেমন প্রভাব পড়েনি। বিএনপি ও জামায়াতের ডাকে ঢাকা মহানগরে হরতাল চললেও রামগঞ্জ থেকে দুরপাল্লার কোন যানবাহন চলাচল করেনি। সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম বা চৌমুহুনী ও নোয়াখালীগামী বাস কাউন্টার ছিলো বন্ধ। ছেড়ে যায়নি কোন গণপরিবহন। বেলা বাড়ার সাথে সাথে ব্যাটারী ও সিএনজি চালিত অটোরিক্সার পাশাপাশি, পিকআপ ও মালবাহী পরিবহন চলাচল ছিলো স্বাভাবিক। তবে লক্ষ্মীপুর-হাজীগঞ্জ ও চৌমুহুনী-মাইজদিগামী বাস এবং সিএনজি বন্ধ থাকায় যাত্রী সাধারণ পড়েন মারাত্মক দূর্ভোগে।

রবিবার (২৯ অক্টোবর) সকাল থেকে অন্যান্য দিনের মতই স্বাভাবিক ছিল পরিবেশ। সকাল থেকে সরকারি দপ্তরের পাশাপাশি, ব্যাংক, বীমাসহ বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে স্বাভাবিক কার্যক্রম চলে। এছাড়াও নির্ধারিত সময়েই খুলেছে দোকানপাট। সড়কগুলোতে ছোট-বড় সব ধরণের যানবাহন চলাচলের পাশাপাশি স্বাভাবিক ছিলো । তবে দূর পাল্লার কোন বাস ছেড়ে যায়নি। সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিলেও মাঠে দেখা যায়নি বিএনপির কোন নেতাকর্মীকে। ছিলো না কোন মিছিল বা সমাবেশ। সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিলো।

পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর রাশেদুল হাসান ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাসিরের নেতৃত্বে শনিবার রাতে হরতাল বিরোধী একটি মিছিলের আয়োজন করা হলেও আজ রবিবার বেলা ২টা পর্যন্ত হরতালের পক্ষে বিপক্ষে উপজেলা শহরে বিএনপি বা আওয়ামীলীগের কারো কোন মিছিল বা সভা সমাবেশ করতে দেখা যায়নি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/131636 ,   Print Date & Time: Monday, 20 July 2026, 05:37:01 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group