• হোম > খুলনা | বাংলাদেশ > নড়াইলে গাঁজাসহ গ্রেফতার ১

নড়াইলে গাঁজাসহ গ্রেফতার ১

  • সোমবার, ৩০ অক্টোবর ২০২৩, ১৮:৩৪
  • ১৬৩৩

---
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলে পুলিশের অভিযানে গাঁজাসহ, গ্রেফতার একজন। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ তামিম শেখ( ২৬) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ তামিম শেখ (২৬) লোহাগড়া থানার ধোপাদাহ গ্রামের মৃত হারুন শেখের ছেলে।

রবিবার (২৯ অক্টোবর) রাতে লোহাগড়া থানাধীন ১২নং কাশিপুর ইউনিয়নের এড়েন্দা বাজারের পশ্চিম পার্শ্বস্থ বাঁশহাটা সংলগ্ন তিন রাস্তার মোড় চর এলাকার রাস্তার পাশ থেকে তাকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ জনাব নাসির উদ্দিন এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) সুজিত সরকার, এএসআই (নিঃ) মোহাম্মদ ছদরুল আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ তামিম শেখকে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামী মোঃ তামিম শেখ এর নিকট থেকে ৫০০(পাঁচশত) গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল জেলার লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/131678 ,   Print Date & Time: Saturday, 1 August 2026, 12:30:16 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group