• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | রংপুর > র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে হিলিতে জাতীয় যুব দিবস পালিত

র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে হিলিতে জাতীয় যুব দিবস পালিত

  • বুধবার, ১ নভেম্বর ২০২৩, ১৪:০৮
  • ৫৭৫

---

হিলি প্রতিনিধি :

“স্মার্ট যুব,সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে।

আজ বুধবার উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে র‌্যালী,আলোচনা সভাসহ যুব ঋণ বিতরণ করা হয়।

হাকিমপুর উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,ভাইস চেয়ারম্যান মো: শাহীনুর রেজা,যুব উন্নয়ন অফিসার মো: আব্দুস সালাম,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেজবাহুর রহমানসহ অনেকে।

যুব উন্নয়ন অফিসার জানান,আজকে ১৮ জন প্রশিক্ষিত যুবকের মাঝে ৪০ হাজার টাকা করে স্বল্প সুদে ঋণ বিতরণ করা হয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/131727 ,   Print Date & Time: Tuesday, 12 May 2026, 12:40:22 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group