• হোম > খুলনা | বাংলাদেশ | বিশেষ নিউজ > নড়াইলে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নড়াইলে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

  • শনিবার, ৪ নভেম্বর ২০২৩, ১১:৩১
  • ৫৪৫

---

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি :
নড়াইলে সদর থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার। মাদক মামলায় তিন বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি মোঃ বাবুল মোল্যাকে গ্রেফতার করেছে নড়াইল জেলার সদর থানা পুলিশ। আসামি মোঃ বাবুল মোল্যা নড়াইল সদর থানার লস্কারপুর গ্রামের মৃত গোলাম রসুল এর ছেলে। বুধবার (১ নভেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবাইদুর রহমানের তত্ত্বাবধানে এএসআই (নিঃ) ওছিয়ার সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে গভীর রাতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন নির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/131794 ,   Print Date & Time: Tuesday, 2 June 2026, 10:41:02 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group