• হোম > চট্টগ্রাম | বাংলাদেশ | বিশেষ নিউজ > রামগঞ্জে বালুবাহী ড্রামট্রাক চাপায় সিএনজি চালকের মৃত্যু

রামগঞ্জে বালুবাহী ড্রামট্রাক চাপায় সিএনজি চালকের মৃত্যু

  • শনিবার, ৪ নভেম্বর ২০২৩, ১৬:৩৫
  • ৭৩৬

---
মো:ছায়েদ হোসেন, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
রামগঞ্জে বালুবাহী ড্রাম ট্রাক চাপায় শনিবার সকাল ১১টায় উপজেলার কাটাখালি নামক স্থানে মোঃ নাঈম হোসেন (২২) নামের এক সিএনজি চালিত অটোরিক্সা চালকের মৃত্যুর ঘটনা ঘটেছে।

হাজীগঞ্জ থেকে রামগঞ্জগামী বালুবাহী ড্রাম ট্রাক বেপরোয়া গতিতে এসে সিএনজিসহ নাঈমকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার ও ট্রাকটি জব্দ করেছে। নিহত নাঈম হোসেন পৌর সোনাপুর গ্রামের মালের বাড়ীর মৃত জয়নাল আবেদীনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টায় কাটাখালি নামক স্থানে যাত্রীর জন্য রাস্তার এক পাশে দাঁড়িয়ে ছিলো সিএনজি চালক নাঈম। এসময় হাজীগঞ্জ থেকে রামগঞ্জগামী বালুবাহী ড্রাম ট্রাক বেপরোয়া গতিতে এসে সিএনজিসহ নাঈমকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত নাঈমের মেঝ ভাই মোঃ জুয়েল জানান, প্রতিদিনকার মতো আজ শনিবার ভোরে আমার ভাই নাঈম জীবিকার সন্ধানে ভাড়ায় চালিত সিএনজি অটোরিক্সা নিয়ে বের হয়। সকাল ১১টায় আমরা রামগঞ্জ শহরের নির্মাণ সামগ্রী বিক্রেতা কালু মিয়ার ট্রাক চাপায় তার মৃত্যুর খবর পাই।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, লাশ উদ্ধার করা হয়েছে। কোন অভিযোগ না থাকায় তার পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/131807 ,   Print Date & Time: Friday, 14 August 2026, 01:49:02 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group