• হোম > খুলনা | বাংলাদেশ | বিশেষ নিউজ > নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

  • রবিবার, ৫ নভেম্বর ২০২৩, ০৯:৩১
  • ৪৯৭

---

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলে ৩০ পিচ ইয়াবা উদ্ধার, গ্রেফতার একজন। মাদক ব্যবসায়ের সাথে জড়িত সোহরাব খাঁ (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত সোহরাব খাঁ (৪৫) লোহাগড়া থানার গোপিনাথপুর গ্রামের ইকলাস খাঁ এর ছেলে।

শনিবার (৪ নভেম্বর) ভোররাতে লোহাগড়া পৌরসভাধীন ৬নং ওয়ার্ড গোপিনাথপুর ব্যাপারীপাড়া সাকিনস্থ ঋষিপাড়া নদীর ঘাটের সামনে হতে পলায়নকালে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোহাম্মদ মামুনুর রহমান, এএসআই (নিঃ) মোঃ মিকাইল হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সোহরাব খাঁ কে গ্রেফতার করে।

এ সময় ধৃত আসামী সোহরাব খাঁ এর নিকট থেকে ত্রিশ পিচ অবৈধ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল জেলার লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/131827 ,   Print Date & Time: Wednesday, 29 July 2026, 06:34:33 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group