• হোম > ঢাকা | বাংলাদেশ | বিশেষ নিউজ > কালিয়াকৈরে বাসে আগুন

কালিয়াকৈরে বাসে আগুন

  • সোমবার, ৬ নভেম্বর ২০২৩, ০৯:১২
  • ৬৩০

ছবি : সংগৃহীত।

গাজিপুর প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সুফিপুর এলাকায় কেপি পরিবহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৬ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে সফিপুর ওভারব্রিজের পূর্ব পাশে এ ঘটনা ঘটেছে।

পুলিশে চালক সূত্রে জানা গেছে, সোমবার ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার মাটিকাটা এলাকা থেকে ক্ষেপি পরিবহনটি কোনাবাড়ি যাওয়ার উদ্দেশে ছেড়ে আসে। সফিপুর বাজারের পূর্ব পাশে পৌঁছালে গাড়ি ধীরগতি থাকায় চার পাঁচজন যুবক গাড়িতে উঠে। পরে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেয়। এ সময় চালক হেলপার গাড়ি থেকে নেমে যায়।

খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে। তবে দুর্বৃত্তদের কাউকে পাওয়া যায়নি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/131877 ,   Print Date & Time: Wednesday, 12 August 2026, 08:20:40 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group