• হোম > আওয়ামীলীগ | বিশেষ নিউজ | রাজনীতি > শেখ হাসিনার পতন ঘটাতে এসে বিএনপির নিজেদের পতন হয়ে গেছে : কাদের

শেখ হাসিনার পতন ঘটাতে এসে বিএনপির নিজেদের পতন হয়ে গেছে : কাদের

  • মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩, ১৮:৩০
  • ৪৫৪

ছবি : সংগৃহীত।

শেখ হাসিনার পতন ঘটাতে এসে বিএনপির নিজেদের পতন হয়ে গেছে। বিএনপির নেতাকর্মীরা অলিগলি দিয়ে পালিয়ে গেছে। নিজেদের নিশ্চিহ্ন করতে বিএনপি নিজেরাই যথেষ্ট। বিএনপির লাফালাফি বাড়াবাড়ি কই গেলো বলেও এ সময় প্রশ্ন ছুড়ে দেন তিনি। মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেলে ‘মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস’ উপলক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ৭ নভেম্বর বিএনপির সেই জাতীয় সংহতি দিবসের কর্মসূচি তারা স্থগিত করেছে। তাদের নেতা জিয়াউর রহমানের কবরে ফুল দিতে যায়নি। বিএনপি কাপুরুষের পরিচয় দিয়েছে। এই কাপুরুষদের রাজনীতি করা মানায় না ।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কোনো দেশ বা ইউনিয়ন বিবৃতি দিলো তাতে কিছু আসে যায় না। অপরাধীদের বিচার হতেই হবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/131958 ,   Print Date & Time: Sunday, 9 August 2026, 04:54:14 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group