• হোম > ক্রিকেট | খেলা | বিশেষ নিউজ > ম্যাক্সওয়েলের অবিশ্বাস্য ইনিংসে অজিরা সেমিতে

ম্যাক্সওয়েলের অবিশ্বাস্য ইনিংসে অজিরা সেমিতে

  • বুধবার, ৮ নভেম্বর ২০২৩, ০৯:১৪
  • ৪২৫

ছবি : সংগৃহীত।

এমনটাও সম্ভব! চলতি বিশ্বকাপের আসরে ‘অতিমানব’ হয়ে উঠলেন গ্লেন ম্যাক্সওয়েল। আফগানদের মুখে গ্রাস কার্যত ছিনিয়ে নিলেন একাই। সেমিফাইনালে পৌঁছে গেল অস্ট্রেলিয়া।

লক্ষ্য, ২৯২ রান। আর আফগানিস্থানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার স্কোর ৭ উইকেটে ৯১। বিশ্বকাপে আরও একটি অঘটনের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। আফগান শিবিরেও কি উৎসব শুরু হয়ে গিয়েছিল? সে প্রশ্নের উত্তর মিলবে না। তবে মাঠে গ্নেন ম্যাক্সওয়েল কাণ্ড ঘটালেন, তা চাক্ষুষ করল গোটা বিশ্ব। নবম উইকেটে ব্যাট করতে নেমেছিলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। তাঁকে সঙ্গে নিয়ে জিতিয়ে দিলেন অজিদের। ডাবল সেঞ্চুরি করলেন মাত্র ১২৮ বলে! বিশ্বকাপের আসরে রান তাড়া করতে নেমে এটাই ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/131962 ,   Print Date & Time: Friday, 30 October 2026, 05:37:45 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group