• হোম > খুলনা | বাংলাদেশ | বিশেষ নিউজ > যশোরে পল্লীেত ট্রেনে কেটে চেয়ারম্যান শাহাজানের মৃত্যু

যশোরে পল্লীেত ট্রেনে কেটে চেয়ারম্যান শাহাজানের মৃত্যু

  • বুধবার, ৮ নভেম্বর ২০২৩, ১০:১৯
  • ৭১১

---

ইয়ানূর রহমান : যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাজান আলী মোড়লের (৬৫) মৃত দেহ রেললাইনের পাশ থেকে উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। তবে কেউ কেউ তার মৃত্যু নিয়ে নানা প্রশ্ন তুলছেন।

গ্রামবাসীদের মধ্যে অনেকে বলছেন, মঙ্গলবার সকাল সাড়ে ৬ টায় মর্নিং ওয়াকের সময় পেছন থেকে ঢাকা-বেনাপোলগামী দ্রুতগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি মৃত্যুবরণ করেছেন। এসময় তার মৃতদেহ রেললাইনের পাশে পড়ে ছিল। স্থানীয়রা দেখতে পেয়ে থানায় খরব দিলে পুলিশ গিয়ে তার মৃতদেহ উদ্ধার করে।

এ বিষয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত বলেন, কি কারণে কিভাবে তার মৃত্যু হয়েছে সেটা তাৎক্ষনিকভাবে জানতে পারেনি। বিষয়টি নিয়ে তারা কাজ শুরু করেছেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/131964 ,   Print Date & Time: Thursday, 30 July 2026, 05:51:09 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group