• হোম > বরিশাল | বাংলাদেশ | বিশেষ নিউজ > ভোলায় ১ কেজি গাজা সহ কিশোর আটক

ভোলায় ১ কেজি গাজা সহ কিশোর আটক

  • রবিবার, ১২ নভেম্বর ২০২৩, ১০:০৩
  • ৫২৬

---

ভোলা প্রতিনিধি :

ভোলায় ১ কেজি গাঁজা সহ মো. ফোরকান (১৮) নামের এক কিশারকে আটক করেছে পুলিশ।

শনিবার (১১ নভেম্বর) বিকাল সোয়া ৫ টার দিকে ভোলা সদর থানাধীন পূর্বইলিশা ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়।

আটককৃত কিশোর বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ছোট মানিকা এলাকার বাসিন্দা।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করে বলেন, শনিবার বিকালে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকস টিম ভোলা সদর থানাধীন পূর্বইলিশা ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ ইলিশা লক্ষীপুর গামী লঞ্চ ঘাটে অভিযান পরিচালনা করে পল্টনের উপর থেকে ১ কেজি গাজাসহ মো. ফোরকান নামের এক কিশোরকে আটক করেন।

তার বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার দায়েরের প্রক্রিয়া চলছে ।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/132109 ,   Print Date & Time: Wednesday, 27 May 2026, 02:28:26 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group