• হোম > বরিশাল | বাংলাদেশ | বিশেষ নিউজ > রাঙ্গাবালীতে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার নাসিরের মতবিনিময় সভা

রাঙ্গাবালীতে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার নাসিরের মতবিনিময় সভা

  • রবিবার, ১২ নভেম্বর ২০২৩, ১৭:৩৯
  • ৬২৪

---

মোঃ ফিরোজ ফরাজী রাঙ্গাবালী (পটুয়াখালী) :

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ত্রাণ ও সমাজকল্যান বিষয়ক উপকমিটির বিশেষজ্ঞ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাসির উদ্দিন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। রোববার বেলা ১১ টায় পটুয়াখালীর রাঙ্গাবালী প্রেসক্লাবে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এ সময় মনোনয়ন প্রত্যাশী নাসির উদ্দিন আওয়ামী লীগের বিভিন্ন উন্নয়নচিত্র তুলে ধরে বলেন, দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বিশ্বাসী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন নিবেদিত কর্মী হয়ে সামাজিক কর্মকান্ডের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করে আসছি। মানুষের সেবায় নিজেকে উজার করে দেওয়াই আমার রাজনৈতিক জীবনের একমাত্র লক্ষ ও উদ্দেশ্য। আশাকরি আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের মূল্যায়ন করবেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক রবিউল হাসান, পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু বক্কার সিদ্দিক, উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের সাবেক কৃষিক লীগের সভাপতি ননী মিয়া প্রমুখ।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/132148 ,   Print Date & Time: Wednesday, 4 February 2026, 12:52:18 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group